Wednesday, December 4, 2024

জীবন চলছে জীবনের মত

রাত ১ঃ৩৭ - বসে আছি কম্পিউটারের সামনে। এক্টা BERT মডেল Fine-tune করছি। রাত জাগা ২০ বসরের অভ্যাস, সহজে ছাড়া যায়না। রাত ১২ টার আগে কবে ঘুমিয়েছি মনে নেই। কেবল কাঁপুনি দিয়ে জ্বর আসলে ১২ টার আগে ঘুমাতে যাই। কিন্তু সমস্যা হল, জ্বর হলে ঘুমাতে পারি না। ব্রেন কেমন যেন হাইপার এক্তিভ হয়ে যায়, হাজার শব্দের ভিড়ে ঘুমের বারটা বেজে যায়। 

ইদানিং একটা বিষয় বুঝতে পারছি - আমি ডোপামিনে বেঁচে আছি। ডোপামিন কমে গেলে মানসিক সমস্যা হয়। তিনটা গ্রান্ট প্রস্তাবনা, দুটি এওয়ার্ড, ৬ পেপার, আর টেনউর আপ্লিকেশন  সাবমিট করে বেশ অস্থির দিন কাটাচ্ছি। ফলাফল আস্তে দেরী আছে, কিন্তু প্রতি সকালে ইমেইল চেক করি দুরু দুরু বুকে। ভাবছি সব ভুলে যাব। যা হয় হবে। জীবনে অনেক দেখলাম, আর কত।

ডিসেম্বর ১৫ এর দিকে টেনউর এর ফলাফল আসবে। আল্লাহ ভরসা।

অনেক কিছু বদলে গেছে। বন্ধুরা সব জীবন নিয়ে ব্যস্ত, লাস্ট কবে কথা হয়েছে মনে নেই। জুলাই আন্দোলন এর সময় অনেকে লেজ বের করে ফেলেছে।   

আব্বা মা আগের মত সুস্থ নেই। পরিবারের সাথে কথা হয় সপ্তাহে একবার, কিন্তু সেখানে লুকিয়ে আছে না বলা অভিমান -- দেশে যেতে দেরী হচ্ছে। বালক থেকে বাবা হয়েছি ৭ বছর। মেয়ের মুখের হাসি আমার জীবনের সব চেয়ে এখন বড় পাওয়া। কিছুটা  ওজন গেইন করেছি ও, যেটা ভেবেছিলাম অসম্বভ। স্মৃতি শক্তি আগের মত প্রখর নেই। বদলে যাচ্ছি ক্রমাগত, যেতে হবে। শুধু বদলাইনি আমার YouTube মিউজিক লিস্ত। মিনার গেয়ে যাচ্ছে -- কেউ কথা রাখেনি, ভালবাসেনি... কেউ গোধূলি বেলায় ... আদর মেখে আর ডাকে নি ...   

রাত ২ঃ০৪, হালিফাক্স, December 05